Delivery & Return

আমরা গ্রাহকদের কাছে দ্রুত ও নিরাপদে পণ্য পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ডেলিভারি অপশন প্রদান করি এবং সবসময় মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিছু ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য, কিছু ক্ষেত্রে নয়।

Delivery Option Overview

আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডেলিভারি অপশন প্রদান করি। ডেলিভারি সময়, চার্জ এবং প্রক্রিয়া পণ্যের ধরণ, লোকেশন এবং নির্বাচিত সার্ভিসের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

✅ সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।

✅ নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩–৫ কর্মদিবসে ডেলিভারি।

✅ প্রত্যন্ত বা দূরবর্তী এলাকায় ডেলিভারির সময় ৫–৭ কর্মদিবসও লাগতে পারে।

✅ ডেলিভারির সময় কুরিয়ার অফিস থেকে কল বা এসএমএসের মাধ্যমে জানানো হয়।

কুরিয়ার সার্ভিস ডেলিভারি

  • আমরা দেশের বিভিন্ন স্বনামধন্য কুরিয়ার সার্ভিস (Sundarban, SA Paribahan, Pathao, Steadfast ইত্যাদি) এর মাধ্যমে পণ্য পাঠাই।

  • গ্রাহক চাইলে নিজের সুবিধামতো হোম ডেলিভারি অথবা কুরিয়ার অফিস থেকে সংগ্রহ অপশন বেছে নিতে পারবেন।

  • কুরিয়ার চার্জ কুরিয়ার কোম্পানি ও লোকেশনের উপর নির্ভর করবে।

স্টোর / পিক-আপ পয়েন্ট ডেলিভারি

  • গ্রাহক চাইলে নির্দিষ্ট স্টোর বা পিক-আপ পয়েন্ট থেকে সরাসরি পণ্য সংগ্রহ করতে পারবেন।

  • অর্ডার রেডি হলে গ্রাহককে কল বা এসএমএস দিয়ে জানানো হবে।

  • পণ্য সংগ্রহ করার সময় গ্রাহককে অর্ডার কনফার্মেশন মেসেজ বা ইনভয়েস দেখাতে হবে।

ℹ️ অতিরিক্ত নির্দেশনা

  • ডেলিভারির সময় গ্রাহক উপস্থিত না থাকলে কুরিয়ার পরবর্তী সময়ে পুনরায় চেষ্টা করবে অথবা কুরিয়ার অফিস থেকে সংগ্রহ করতে হবে।

  • গ্রাহক ভুল ঠিকানা দিলে বা ফোনে যোগাযোগ না করলে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।

  • কাস্টমাইজড/প্রিন্টেড পণ্যের ক্ষেত্রে প্রস্তুতির জন্য অতিরিক্ত ১–৩ দিন লাগতে পারে।

পণ্যটি অর্ডার করুন এবং ডেলিভারি পদ্ধতি নির্দিষ্ট করুন

আপনি একটি অর্ডার নিশ্চিতকরণ বার্তা পাবেন৷

আপনার অর্ডার আসার জন্য অপেক্ষা করুন

চেকআউট এলাকায় আপনার অর্ডার নিন

📌 নোট

  • অর্ডার দেওয়ার আগে সাইজ (Small / Large) সঠিকভাবে নির্বাচন করুন।

  • কাস্টমাইজড পণ্য হলে সাইজ পরিবর্তনযোগ্য নয়।

  • ডেলিভারি চার্জ পণ্যের ওজন ও আকার অনুযায়ী ভিন্ন হতে পারে।

Return & Refund Policy (Customized Products)

১. সাধারণ নীতি

আমাদের সকল কাস্টমাইজড / পার্সোনালাইজড পণ্য (যেমন – নাম/ছবি/লোগো প্রিন্ট করা মগ, টি-শার্ট, ডায়েরি, আইডি কার্ড, ক্রেস্ট, গিফট আইটেম ইত্যাদি) একবার অর্ডার কনফার্ম হওয়ার পর বাতিল বা ফেরতযোগ্য নয়।

২. কেন ফেরতযোগ্য নয়

🔹 প্রতিটি কাস্টমাইজড পণ্য গ্রাহকের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী তৈরি করা হয়।
🔹 এই ধরনের পণ্য পুনরায় অন্য গ্রাহকের কাছে বিক্রি করা সম্ভব নয়।
🔹 ডিজাইন, নাম, ছবি বা অন্যান্য তথ্য আপনার অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত করা হয়।

৩. ব্যতিক্রম

অর্ডার কনফর্ম  করার পর, আমাদের ভুলের কারণে নিম্নলিখিত ক্ষেত্রে পরিবর্তন বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে—
✅ ভুল নাম/ডিজাইন প্রিন্ট হয়ে গেলে
✅ ক্ষতিগ্রস্ত বা ভাঙা অবস্থায় ডেলিভারি হলে
✅ ডেলিভারি করা পণ্য আপনার অনুমোদিত ডিজাইনের সাথে মিল না থাকলে

৪. গ্রাহকের দায়িত্ব

অর্ডার দেওয়ার আগে অনুগ্রহ করে—
✔️ নাম, ছবি, লোগো, বানান এবং ডিজাইন ভালোভাবে যাচাই করুন
✔️ সাইজ, রঙ এবং মডেল কনফার্ম করুন
✔️ ডিজাইন ফাইনাল করার পর কোনো পরিবর্তনের অনুরোধ করা যাবে না

৫. আমাদের প্রতিশ্রুতি

আমরা সর্বোচ্চ যত্নসহকারে আপনার অর্ডার প্রস্তুত ও ডেলিভারি করি।
যদি কোনো ভুল শুধুমাত্র আমাদের পক্ষ থেকে হয়ে থাকে, তবে দ্রুত রিপ্লেসমেন্ট/সমাধান দেওয়া হবে।